ছবিঘর

স্বামীর পরকীয়া হাতেনাতে ধরায় প্রাণে মারার হুমকি অভিনেত্রীকে

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে এসেছে এক নতুন মোড়কে। প্রায় আট মাস আগে তার স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে রিয়া গাঙ্গুলীর সম্পর্কের টানাপড়েন শুরু হলেও এত দিন সন্তানদের মুখের দিকে চেয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি অভিনেত্রী। সম্প্রতি স্বামীর পরকীয়া হাতেনাতে ধরার অভিযোগ এনেছেন অভিনেত্রী। যে ঘটনা সাড়া ফেলে দেয় শোবিজ অঙ্গনেও।

তবে এবার রিয়ার অভিযোগ, পরকীয়া ধরে ফেলায় তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন তার স্বামী।ঘটনার পর রিয়া অরিন্দমের ব্যবহৃত একটি পুরনো ফোন প্রমাণ হিসেবে সংগ্রহ করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমার মা-বাবাকে অরিন্দম এসে বলেছে, তার ফোন আমি চুরি করেছি, তাই সে পুলিশে অভিযোগ জানাবে। আমার অনুপস্থিতিতে বাড়িতে এসে মা, বাবাকে ভয় দেখাচ্ছে।

প্রাণে মারার হুমকির কথা উল্লেখ করে রিয়া আরো বলেন, ‘শুধু তাই নয়, আমার ফ্ল্যাটে ঢুকে বেডরুমের দরজা ভাঙার চেষ্টা থেকে শুরু করে আমাকে প্রাণে মারার হুমকি, কিছুই বাদ যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বাবা-মাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। এখন তো আর মিউচুয়াল ডিভোর্সের প্রশ্নই উঠছে না।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, রিয়ার শ্বশুরবাড়ি দমদম ক্যান্টনমেন্টে হলেও তিনি হাওড়ায় তার স্বামীর সঙ্গে যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছেন।

ছেলে-মেয়েকে নিয়ে অসুস্থ শাশুড়িকে দেখতে সেই ফ্ল্যাটে যান রিয়া। সেখানে গিয়েই তিনি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন। রিয়ার কথায়, ‘আমার বেডরুমে ঢুকে যা দেখলাম, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু নিদর্শন পুরো ঘরে ছড়িয়ে ছিল। পাড়ার লোকজন জানালেন, মেয়েটির অবাধ যাতায়াত রয়েছে এখন এই বাড়িতে।
এমনকি এর পেছনে আমার শ্বশুরমশাইয়েরও মদদ রয়েছে বলে অনেকের মত।’রিয়া আরো দাবি করেন, ২০২৩ সাল থেকেই অরিন্দম সে মহিলার বাড়িতে আনাগোনা শুরু করেন এবং তখন থেকেই ওই মহিলা যেমন নিজের স্বামীর ওপর অত্যাচার করতেন, তেমনি অরিন্দমও রিয়ার ওপর একই রকম অত্যাচার শুরু করেন।