সিল্কসিটিনিইজ ডেস্ক:
স্বামীর গোপনাঙ্গ কেটে বাথরুমে ফ্লাশ করে দিলেন স্ত্রী! এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি আজাদ সিংহ যোগিন্দর নগরের বাসিন্দা। স্ত্রী সুখবন্ত কউর ও দুই সন্তানকে নিয়ে অনেকদিন ধরেই তিনি বাস করছেন এই এলাকাতে।
সম্প্রতি, আজাদ সিংহ-এর স্ত্রী তাঁর সম্বন্ধে বেশ কিছু অভিযোগ পান। কানাঘুষোয় তিনি জানতে পারেন, তাঁর স্বামী অন্য মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত। এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না সুখবন্ত।

আর সেই জ্বালা মেটাতেই তিনি এক আশ্চর্য ফন্দি আঁটেন। অভিযোগ, রা্ত্রিবেলা তাঁর স্বামী আজাদ সিংহ ঘুমিয়ে পড়ার পরে তাঁকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন সুখবন্ত। স্বামী অচৈতন্য হয়ে পড়লে তাঁর গোপনাঙ্গ কেটে টয়লেটের কমোডে ভাসিয়ে দেন তিনি।
আরও জানা গিয়েছে, আজাদ সিংহ-এর শারীরিক অবস্থা অত্যন্ত সংবেদনশীল।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজাদ সিংহ-এর বাবা তাঁর পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।










