নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হয়েছে ড্রীম লীগ রাউন্ড। ড্রীম লীগ রাউন্ডের শুক্রবারের খেলায় মুখোমুখি হয় তালতলা টাইগার্স বনাম শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ। এতে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দল ২৬ রানে পরাজিত করে তালতলা টাইগার্স দলকে।
প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নামে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দল। সবকটি উইকেট হারিয়ে দলীয় ১০৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রনি ৩৫ এবং জাতীয় দলের খেলোয়াড় ফরহাদ রেজা করেন ১৮ রান।

জবাবে ব্যাট করতে নেমে তালতলা টাইগার্স দলীয় ৭৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে নাগিব করেন ২১ রান এবং সুমন করেন ১০ রান।
খেলা শেষে নিজস্ব ৮ রান ও ৩ টি উইকেট শিকার করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দলের সুমন। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।
স/আর










