সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস টুর্নামেন্ট: বনগ্রাম রেঞ্জার্স দলের জয়

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস টুর্নামেন্ট: বনগ্রাম রেঞ্জার্স দলের জয়
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হয়েছে ড্রীম লীগ রাউন্ড। ড্রীম লীগ রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয় শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ বনাম ছোট বনগ্রাম রেঞ্জার্স। এতে ছোট বনগ্রাম রেঞ্জার্স দল ৫ উইকেটে পরাজিত করে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দলকে।

প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নামে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দল। দলীয় ৮৪ রানে সবকটি উইকেট হারায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ইমন ২০। নাগিব একটি উইকেট শিকারসহ করেন ১৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে বনগ্রাম রেঞ্জার্স দল ৪ উইকেটের বিনিময়ে করেন ৮৭ রান। দলের পক্ষে রাহাত করেন ২৯ এবং রনি করেন ১৭ রান। এ জয় পাওয়ায় তাদের পক্ষে ৪ পয়েন্ট এবং বোনাস ১ পয়েন্ট যোগ হয়। তাদের মোট পয়েন্ট দাড়ায় ৫।

খেলা শেষে নিজস্ব ১৫ রান এবং একটি উইকেট শিকার করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বনগ্রাম রেঞ্জার্স দলের অন্তর। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynews.com এ।

স/আর