সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: রাজবাড়ি এক্সপ্রেসের জয়

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: রাজবাড়ি এক্সপ্রেসের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় বিশ বেটেলিয়ান এবং রাজবাড়ি এক্সপ্রেস এর মধ্যে। এতে রাজবাড়ি এক্সপ্রেস ৭ উইকেটে পরাজিত করে বিশ বেটেলিয়ান দলকে।

 

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিশ বেটেলিয়ান। শাহেদের ২৫ ও জিতুর ৯ রানে দলীয় রান সংগ্রহ হয় ৫৯। বিপক্ষ দলের রশিদ একে একে ৩ টি উইকেট নিয়ে প্যাভিলিয়নে ফেরাতে থাকেন খেলোয়াড়দের।

 

জবাবে ব্যাট করতে নেমে রাজবাড়ি এক্সপ্রেস দল মাত্র ৫ ওভারে ৬০ রান করে। দলের পক্ষে পলাশ ৩ রান সংগ্রহ করে ফিরে গেলেও আকাশের ৩৪ এবং মনিরের ১৪ রানে জয় নিশ্চিত করেন।

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজবাড়ি এক্সপ্রেস দলের রশিদ। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

 

রাত আটটায় দ্বিতীয় খেলায় সাবু সরকার স্মৃতি সংঘের সাথে লড়বেন শিরোইল স্বেচ্ছাসেবী দল।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ