নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। মঙ্গলবার রাত আটটায় দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় তালতলা টাইগার্স বনাম আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ। এতে তালতলা টাইগার্স ৫৭ রানে পরাজিত করেন আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ দলকে।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তালতলা টাইগার্স দল। দলীয় ৩৮ রানে ৫ উইকেটের পতন ঘটে। পরে ব্যাট করতে নামেন ভুলু। ভুলুর ৩৮ এবং সুমনের ৩০ রানের জুটিতে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১২৪ এ।
জবাবে ব্যাট করতে নেমে আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ সবকটি উইকেট হারিয়ে ৯ ওভারে সংগ্রহ করে ৬৭ রান। নিজের জন্মদিনে তালতলা টাইগার্স দলের সবুজ সংগ্রহ করেন ৩ টি উইকেট।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তালতলা টাইগার্স দলের সবুজ। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
আগামিকাল বুধবার দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম খেলায় মুখোমুখি হবেন বিশ বেটেলিয়ান এবং রাজবাড়ি এক্সপ্রেস। অন্যদিকে দ্বিতীয় খেলায় সাবু সরকার স্মৃতি সংঘের সাথে লড়বেন শিরোইল স্বেচ্ছাসেবী দল।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/শ










