সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মহিষবাথান ফায়ার বুলসের জয়

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মহিষবাথান ফায়ার বুলসের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্টিত দিনের প্রথম খেলায় অংশ নেয় মহিষবাথান ফায়ার বুলস বনাম সোহেল সংঘ। এতে মহিষবাথান ফায়ার বুলস ১৭ রানে পরাজিত করে সোহেল সংঘকে।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মহিষবাথান ফায়ার বুলস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন রাকিব ৩৪ এবং সায়াম ২৯। সবকটি উইকেট হারিয়ে দলীয় ১০৩ রান সংগ্রহ হয়।

 

জবাবে ব্যাট করতে নেমে সোহেল সংঘ দলীয় ৮৬ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সায়মন ২০ এবং হিরো ১৮।

 

খেলা শেষে ইনিংসের সর্বোচ্চ রান এবং একটি উইকেট পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মহিষবাথান ফায়ার বুলস দলের রাকিব। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবেন তালতলা টাইগার্স বনাম আনসার সোহাগ সুমন স্মৃতি সংঘ। এতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় তালতলা টাইগার্স দল।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ