সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: বিশাল ব্যবধানে সাব্বির আইরন ষ্টোরের জয়

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট: বিশাল ব্যবধানে সাব্বির আইরন ষ্টোরের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় সাব্বির আইরন ষ্টোর বনাম ইয়াং চ্যালেঞ্জার্স বয়েজের খেলা অনুষ্ঠিত হয়। এতে সাব্বির আইরন ষ্টোর দল ১২৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ইয়াং চ্যালেঞ্জার্স বয়েজ দলকে।

 

প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে ২০১৬ এর রানার আপ দল সাব্বির আইরন ষ্টোর। ৬ উইকেটের পতন ঘটিয়ে তাদের সংগ্রহে দলীয় রান আসে ১৬৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মিথুন ৭৩। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন জারিফ ৪৫* ।
জবাবে ব্যাট করতে নেমে ইয়াং চ্যালেঞ্জার্স বয়েজ সবকটি উইকেট হারিয়ে দলীয় ৩৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে তারেকের সংগ্রহ ৪ টি উইকেট।

খেলা শেষে অপরাজিত থেকে এক ওভার বল করে এক উইকেট সংগ্রহ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাব্বির আইরন ষ্টোর দলের জারিফ। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

 

আগামিকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রথম খেলায় রাজশাহী সিক্সার দলের বিপক্ষে লড়বে শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ। দ্বিতীয় খেলায় রয়েল এন্টার প্রাইজ দলের মুখোমুখি হবেন মেহলেট ওয়ারিয়ার্স।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ