সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: ড্রীম লীগ নিশ্চিত করলো রাজবাড়ি

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: ড্রীম লীগ নিশ্চিত করলো রাজবাড়ি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের সোমবারের প্রথম খেলায় মুখোমুখি হয় সাবু সরকার স্মৃতি সংঘ বনাম রাজবাড়ি। এতে রাজবাড়ি ৭ উইকেটে পরাজিত করে সাবু সরকার স্মৃতি সংঘ দলকে।

ফলে ড্রীম লীগ রাউন্ড নিশ্চিত করলো রাজবাড়ি।

 

প্রথমে টসে হেরে ব্যাটিং করতে নামে সাবু সরকার স্মৃতি সংঘ দল। মাত্র ৭৫ রানে হারায় সবকটি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন চন্দন ৩৩ এবং রাজন করেন ১০ রান।

 

জবাবে ব্যাট করতে নেমে রাজবাড়ি দল ৯ ওভারে তুলে নেন ৭৬ রান। পতন ঘটে ২ টি উইকেটের। দলের পক্ষে আকাশ ১টি উইকেট শিকারসহ সংগ্রহ করেন ৩৪ রান। মনি করেন ১৫ রান।

 

খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজবাড়ি দলের আকাশ। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

 

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।

স/শ