নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। তৃতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয় দ্যা বেটিং বনাম শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ। এতে গত বারের চ্যাম্পিয়ন দ্যা বেটিং দল ৬ উইকেটে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

প্রথমে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় দ্যা বেটিং। ৬ উইকেটের পতন ঘটিয়ে দলীয় ১২০ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তমাল করেন ৬৫আর শাহাদত করেন। দলে জাতীয় দলের খেলোয়াড় শফিউল ইসলাম এবং শান্ত আইকন খেলোয়াড় হিসেবে খেলেন।
জবাবে ব্যাট করতে নেমে কামারুজ্জামান স্মৃতি সংঘ ৩ উইকেটের বিনিময়ে তুলে নেন ১২৫ রান। দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় ও টুর্নামেন্টের আইকন খেলোয়াড় ফরহাদ রেজা করেন ৩১ রান, আসিফ ৩৭ এবং মশিউর ৩৩ রান।
খেলা শেষে নিজস্ব ১৬ রান এবং ২ টি উইকেট শিকার করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘ দলের দেলোয়ার। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।
স/শ










