নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্যা বেটিং দলের মুখোমুখি হন দ্যা লেজেন্ড অব ক্রিকেট। এতে দ্যা বেটিং ৩৯ রানে পরাজিত করে দ্যা লেজেন্ড অব ক্রিকেট দলকে।

প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তে নেয় দ্যা লেজেন্ড অব ক্রিকেট দল। ব্যাট হাতে মিজানের নেতৃত্বে নামে দ্যা বেটিং দল। শাহাদতের ২৪ আর মোহনের ২৪ রানে দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৪০ এ। পতন ঘটে সাতটি উইকেটের।
১৪১ রানের টার্গেট হাতে নিয়ে ব্যাট করতে নামেন দ্যা লেজেন্ড অব ক্রিকেট দল। ব্যাট হাতে তানভীর ৩২ রান করলেও ১০১ রানে গুটিয়ে যায় তারা।

খেলা শেষে নিজস্ব ২৪ রান এবং ২ উইকেট সংগ্রহ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দ্যা বেটিং দলের শাহাদত। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
রাত আটটায় মুখোমুখি হবেন স্মাইলি ডেন্টাল কেয়ার এবং এআর আর মেমোরিয়াল।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।










