নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় কাশমিরা সনাম একাদশ বনাম রেড ব্যাকের মধ্যে। এতে রেড ব্যাক ৬ উইকেটে পরাজিত করে কাশমিরা সনাম একাদশ দলকে।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে কাশমিরা সনাম একাদশ। শফিকুলের ৫০ আর রবিনের ২৫ রানে দলীয় ১২০ রানে গুটিয়ে যায় তারা। বিপক্ষদলের আরিফ ১৪ রান দিয়ে ৩ টি উইকেটের পতন ঘটান।
জবাবে ব্যাট করতে নেমে রেড ব্যাক দলের রিংকু করেন ৭৯ রান এবং আর আরিফ করেন ১৭ রান। তিন উইকেটের বিনিময়ে ১০ ওভার ১ বলে ১২৩ রান তুলে নেন রেড ব্যাক।
খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রেড ব্যাক দলের রিংকু। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
দিনের অপর খেলায় ছোট বনগ্রাম রেঞ্জারর্স বনাম গোরহাঙ্গা একতা সংঘ।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।










