নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। বৃহস্পতিবার রাত আটটায় দিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় গোরহাঙ্গা লিটল ষ্টার বনাম মাষ্টারপাড়া সুপার নাইনের মধ্যে। এতে গোরহাঙ্গা লিটল ষ্টার ৪০ রানে পরাজিত করে মাষ্টারপাড়া সুপার নাইন দলকে।

প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মাষ্টারপাড়া সুপার নাইন। গোরহাঙ্গা লিটল ষ্টার ৫ উইকেটের বিনিময়ে দলীয় ১৩৮ রান সংগ্রহ করেন। দলের পক্ষে শফিকুল ইসলাম সনি ৫২ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে মাষ্টারপাড়া সুপার নাইন দলীয় ৯৮ রানে গুটিয়ে যায়।
খেলা শেষে নিজের অপরাজিত ৫২ রান ও ১ উইকেট পাওয়ায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন গোরহাঙ্গা লিটল ষ্টার দলের শফিকুল ইসলাম সনি। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।
আগামিকাল শুক্রবার দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম খেলায় মুখোমুখি হবেন কাশমিরা সনাম একাদশ। দিনের অপর খেলায় ছোট বনগ্রাম রেঞ্জারর্স বনাম গোরহাঙ্গাএকতা সংঘ।
সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।










