সদ্য প্রকাশিত
খেলা

স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মুক্তি সংঘের জয়

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট: মুক্তি সংঘের জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে চলছে স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনের প্রথম  খেলাটি অনুষ্ঠিত হয় দড়িখরবনা বয়েজ বনাম মুক্তি সংঘ দলের মধ্যে। এতে মুক্তি সংঘ তিন উইকেটে পরাজিত করে দড়িখরবনা বয়েজ দলকে।

প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে দড়িখরবনা বয়েজ দল। সবকটি উইকেট হারিয়ে দলীয় ৬২ রান সংগ্রহ করে তারা।

জবাবে ব্যাট করতে নেমে মুক্তি সংঘ ৯ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে তুলে নেন ৬৭ রান। দলের পক্ষে সানি করেন ১৬ রান। ১০ রান করে অপরাজিত থাকেন জনি।

খেলা শেষে অপরাজিত ১গ রান এবং ২ উইকেট সংগ্রহ করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুক্তি সংঘের জনি। পরে তার হাতে ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি তুলে দেয়া হয়।

দিনের অপর খেলায় মাষ্টারপাড়া সুপার নাইনের সাথে লড়বেন গোড়হাঙ্গা লিটল স্টার।

সকল খেলার আপডেট জানতে লগ ইন করুন www.facebook.com/silkcitynewscom এ। লাইভ স্কোর দেখা যাবে ictcup.com এই ঠিকানায়।