ধর্ম

স্বর্ণের প্রলেপযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে?

নিউজ ডেস্ক১৫ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রশ্ন : আমার এক আত্মীয় আমাকে একটি ঘড়ি উপহার দিয়েছেন। শুনেছি এর মধ্যে স্বর্ণের প্রলেপ আছে। যদি তা সত্য হয়, তাহলে কি আমার জন্য এই ঘড়ি ব্যবহার করা জায়েজ হবে? এমনকি সোনালি রঙের ঘড়ি পরা যাবে?

-মোকাররম, ভৈরব

উত্তর : পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। সেটা ঘড়ির মধ্যে হোক বা অন্য পন্থায়।

তবে সোনালি রঙের বস্তু ব্যবহার করা হারাম নয়। সুতরাং আপনার ঘড়িতে স্বর্ণের প্রলেপ থাকা নিশ্চিত হলে তা ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে না। (আদ্দুররুল মুখতার : ৬/৩৫৮, রদ্দুল মুহতার : ৬/৩৫৫, এমদাদুল মুফতিন : ৮১৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৫১৬)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।