অর্থ ও বাণিজ্য

স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস

নিউজ ডেস্ক৯ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
Window display of jewelry shop

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম বাড়িয়েছে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১০ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে তা সমন্বয় করতে এ দাম বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ভরি সর্বনিম্ন ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম পড়বে ৫০ হাজার ৭৩৮ টাকা। ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৩ হাজার ১৫৬ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৩৫ টাকা।

বুধবার থেকে দাম বাড়বে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ এক হাজার ৪০০ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ২৮৪ টাকা, ১৮ ক্যারেটে এক হাজার ২৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৮৭৫ টাকা।

সারাদেশে স্বর্ণের দোকানগুলোতে মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ৪৯ হাজার ৩৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৮৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৫ হাজার ৬৬০ টাকা।

সূত্র: রাইজিংবিডি