লাইফ স্টাইল

স্পেশাল ডাল রান্না রেসিপি

নিউজ ডেস্ক১২ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্পেশাল ডাল রান্না রেসিপি

উপকরণ :

পাঁচ রকমের ডাল (বুটের,মুগ,মাসকলাই, খেসারী,মশুর)২৫০ গ্রাম
পেয়াজ কুচি ১ কাপ
পেঁয়াজ বাটা ১/২ কাপ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুনবাটা ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ চা.চামচ
মরিচগুড়া ১ টেবিল চামচ
ধনেগুঁড়া ১ টেবিল চামচ
জিরা গুড়া ১ চা.চামচ
গরম মসলা গুড়া ১ চা.চামচ
এলাচ,দারচিনি, তেজপাতা, লং ২ টি করে সব।
জায়ফল গুঁড়া ১/৪ চা.চামচ
জয়ত্রীগুড়া ১/৪ চা.চামচ
চিকেন পাউডার ১ চা.চামচ
কাঁচা মরিচ ৫-৬ টি
টমেটো কুচি ১/২ কাপ
লবন স্বাদমত
সয়াবিন তেল ১/২ কাপ
রসুনকুচি ১/২ চা.চামচ
শুকনা মরিচ ২ টি।

প্রস্তুত প্রনালী:

প্রথমে ডাল ১/২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ধুয়ে প্রেসার কুকারে দিতে হবে। এরসাথে ১টেবিল চামচ আদাবাটা, ১টেবিল চামচ রসুনবাটা, সামান্য হলুদগুড়া,১ চা. চামচ মরিচগুঁড়া আর গোটা গরম মসলা সব এবং ২ কাপ পানি দিয়ে চুলায় বসাতে হবে ৩ সিটি বাজলে নামিয়ে নিতে হবে। গরম মসলাগুলো তুলে ফেলে দিতে হবে। এবার অন্য কড়াইয়ে তেল গরম করে তাতে পেয়াজ কুচি দিতে হবে হালকা বাদামি রং হলে এতে হলুদগুঁড়া, ১ টেবিল চামচ মরিচগুড়া,পেঁয়াজ বাটা, আদাবাটা১ টেবিল চামচ, রসুনবাটা১ টেবিল চামচ, ধনেগুঁড়া, জিরা গুড়া, জায়ফল জয়ত্রী গুড়া,গরম মসলাগুঁড়া, লবন এবং সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তেল উপরে উঠে আসলে টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি তারপর ডাল দিয়ে নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মত পানি চিকেন পাউডার দিতে হবে। ফুটিয়ে নিতে হবে। অন্য প্যানে সামান্য তেল গরম করে এতে রসুন কুচি,শুকনো মরিচ লাল করে নিতে হবে। এরপর এটা ডালে দিয়ে ফোড়ন দিতে হবে। ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।