সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড।
সিনিয়র/এক্সিকিউটিভ, কর্পোরেট সেলস

পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে বিষয়টি উল্লেখ করা হয়নি ।
শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। এ ছাড়া কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদসমূহে নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
বেতন:
আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে সরাসরি জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ:
পদটিতে আবেদন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত।










