সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

স্টেশন রোডের ৩ হোটেল ও ২ ফার্মেসীকে ৭৬ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক৯ জুলাই ২০২৫১ মিনিট পড়া
স্টেশন রোডের ৩ হোটেল ও ২ ফার্মেসীকে ৭৬ হাজার টাকা জরিমানা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট এবং ফার্মেসিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ জুলাই) দুপুরে পরিচালিত এ অবিযানে একাধিক অনিয়মের দায়ে তিনটি হোল-রেস্টুরেন্টকে ৭০ হাজার এবং দুটি ফার্মেসীকে ৬ হাজার টাকাসহ মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তারকে সাথে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

তিনি জানান, পচা ডিম ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, তেলাপোকার উপদ্রব ও অস্বাস্থ্যকর রান্নাঘরের পরিবেশ পাওয়ায় আজাদী হোটেল অ্যান্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং শিল্প লবণ ব্যবহার এবং পরিচ্ছন্নতার ঘাটতির কারণে গণি হোটেলকে ১০ হাজার জরিমানা করা হয়।

তাছাড়া একই এলাকার কাদের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ হাজার এবং ওষুধের গায়ে দাম কেটে অধিক দামে বিক্রি করার অপরাধে শফি ইনানী ফার্মেসিতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান অধিদপ্তরের কর্মকর্তারা।