নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ আমাদের দেশের জাতীয় সম্পদ। তাই এই বিদ্যুতকে আমাদের রক্ষা করতে হবে। এই বিদ্যুৎ আপনারা আমার আমাদের সকলের সম্পদ। তাই লোড শেটিং মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার আমাদের একার পক্ষে সম্ভব না। তাই আসুন আমরা লোড শেটিং মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ি এটা আমাদের অঙ্গিকার। ‘৩০০টাকা এনাজি বাল্প মাত্র ১০০ টাকায় সঙ্গে ৬ মাসের গ্যারান্টি’। স্টক সিমিত কম্পানীর প্রচার পাবলিসিটির জন্য অল্প দামে বিক্রি করা হচ্ছে।’
বলছিলাম রাজশাহী মহানগরীর বিভিন্ন অলিতে গলিতে প্রায় পাঁচ থেকে সাত মাস ধরে বিক্রি করা হচ্ছে বিভিন্ন কম্পানীর এনাজী বাল্প। তারা একটি অটো বা কোন একটি গুরুত্বপূর্ণ স্থানে বসে এই মাইকের মাধ্যমে এই বাল্পগুলো বিক্রি করছে।
এই বাল্পগুলো রাজাশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুর, রাজশহী কোর্ট, রাজশাহী রেল স্টেশনসহ নগরীর বিভন্ন এলাকায় ভ্রামম্যাণ গাড়ির মাধ্যমেও বিক্রি করা হয়।

তাদের কি এমন কম্পানী যে প্রচারের জন্য হাফ দামে বিক্রি করছে। এবং মাসে পরে মাসে চলে গেলেও তাদের প্রচার থামে না। তাহলে কি এটা শুধু প্রচার ভাবেই বিক্রি হবে। তাদের স্টক ফুরায়না আবার প্রচারও শেষ হয় না। এমনটি বলছিলেন সিল্কসিটিনিউজকে রাজশাহী মহানগরী শিরোইল কলোনী এলাকার আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি।
তিনি বলেন, এই বাল্পগুলো বেশি দিন টেকে না। আর এর আলোও বেশি না। কোন মতে ঠেকা শারা কার চালানো হয়। আবার তারা এইটা বাল্প কিনলে আর একটা জিরো বাল্প ফ্রি তে দেয়। আমরা সাধারণ মানুষতো আর জনিনা। যে এই বাল্পের আসল দাম কত। আমরা বাঙ্গলীতো ফ্রি পেলে আলকাতরাও খায়। কিন্তু আলকাতরা তোর ফ্রিতে পাওয়া যায় না। আলকাতরারো দাম আছে। এদের উদ্দেশ্য কি?।
বাল্প কিনতে আসা নাসরিন বেগম সিল্কসিটিনিউজকে অল্প দাম তাই কিনলাম। এই বাল্প আপনি বড় দেকানে কিনতে যান। তিন’শ টাকা নেবে। আর এখানে মাত্র ৩০০ টাকার এনাজি বাল্প মাত্র ১০০ টাকা। আবকার একটা বাল্প ফ্রিতে দিচ্ছে। তবে কথা থেকেই যায়। এই বাল্পগুলো কতোটা স্বাস্থ্য সম্মতো। অল্প দাম তাহলে এর মান খারাপ হওয়াটাই স্বাভাবি। এতে আমদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে না তো।
নগরীর বিনোদপুর এলাকার এক ভ্রমাম্যাণ বাল্প বিক্রেতা নাম না প্রকাশ করার শর্তে সিল্কসিটিনিউজকে বলেন, জানি না ভাই। কিনে নিয়ে আসে বিক্রি করি। টাকা পাই এই জানি। কার প্রচার হলো আর না হলো। এতে আমার কিছু যায় আসে না। এই যে অটো দেখছে, এর ভাড়া আছে। আমার মুজরি আছে। আবার বাল্প কিনতে হয়েছে।
স/আ










