গ্রামবাসীরা জানিয়েছেন, দু’টি শিশুর পরিবার খুব গরিব। কিন্তু শিশুদু’টির মা, বাবা তাদের লেখাপড়া শেখাতে চান বলেই পাঠিয়েছিলেন স্কুলে। কিন্তু শিশুদু’টির ইউনিফর্ম কিনতে ও ফি জমা দিতে পারেননি বাবা গত কয়েক মাসে। কিছু দিন আগে তা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন শিশুদু’টির বাবা। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়।

ওই ঘটনার জেরে বেসরকারি স্কুলটির প্রিন্সিপাল, এক জন শিক্ষক সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুদু’টির বাবা চুনচুন শাহের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে তিন জনকে।

এ দেশে এমন ঘটনার নজির অবশ্য আরও আছে। নোটবন্দির পর বাবা স্কুলের ফি জমা দিতে পারেননি বলে গত জানুয়ারিতে হায়দরাবাদের এক স্কুলছাত্র অপমানে আত্মঘাতী হয়েছিল। গত বছর হায়দরাবাদেরই একটি বেসরকারি স্কুলের ছাত্র ফি জমা দিতে পারেনি বলে পরীক্ষার হল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। সূত্র: আনন্দবাজার