সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টা, দুই সন্তানের জনক ও কাজি গ্রেপ্তার

নিউজ ডেস্ক৫ মে ২০১৮২ মিনিট পড়া
স্কুলছাত্রীকে বিয়ের চেষ্টা, দুই সন্তানের জনক ও কাজি গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় জোর করে এক স্কুলছাত্রীকে দুই সন্তানের জনক এক ব্যক্তি বিয়ে করতে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। বিয়ে পড়ানোর সময় কাজির বাড়ি থেকে ওই ব্যক্তি ও কাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পুলিশ ও ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাউদটলা গ্রামের লুৎফর রহমানের ছেলে দুই সন্তানের জনক ফিরোজ সরকার (৩০) ফুসলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে (১৩) গতকাল সকালে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান। রাতে ছাত্রীকে নিয়ে কাজি তরিকুল ইসলামের বাড়িতে বিয়ের জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে এবং বর ও কাজিকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান। তিনি বলেন, ফিরোজ সরকারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বাড়ি থেকে তিনি তাদের বের করে দিয়েছেন। ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা জানতে ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। পুলিশের হেফাজতে রেখে তাকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। বর ফিরোজ ও কাজি তরিকুলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।