সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাতে উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে ওই স্কুলছাত্রী পাশের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ডুমুরিয়া গ্রামের মহেন্দ্র ভাবুকের ছেলে মিথুন ভাবুক (২৬) ও সচীন পান্ডের ছেলে সত্য পান্ডে (২৪) ওই ছাত্রীর মুখে ওড়না পেঁচিয়ে তাকে উঠিয়ে একটি মাছের ঘেরপাড়ে নিয়ে যায়।

সেখানে দুজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। এর পর ওই স্কুলছাত্রী বাড়ি ফিরে এসে এ ঘটনা তার মা-বাবাকে জানায়।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমি এ ঘটনায় মামলা করব। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। সূত্র: যুগান্তর