সদ্য প্রকাশিত
রিজভী আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
রাজনীতি

সোহরাওয়ার্দী বা নয়া পল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সোহরাওয়ার্দী বা নয়া পল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আগামী ৭ জানুয়ারি  সমাবেশ করতে চায় বিএনপি। তবে এখনও পর্যন্ত দলটি সমাবেশের কোনও অনুমতি পায়নি। এরই মধ্যে দলীয় যৌথ সভায় নেতারা বলেছেন, সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কটি ব্যবহার করতে চায় বিএনপি। এ নিয়ে শুক্রবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপিতে গেলেও কমিশনারের সাক্ষাৎ

 
শুক্রবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের সমাবেশ করতে সোহরাওয়ার্দী উদ্যান বা  নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  সমাবেশ করতে প্রশাসনের অনুমতি চেয়েছেন।

 

তিনি বলেন, ‘আমরা আশা করি, কাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়ে সরকার সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে।’ যৌথসভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সরকারের কাছে সমাবেশের অনুমতি প্রত্যাশা করেছেন।

 
এদিকে জাতীয় প্রেসক্লাবের একটি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানতে চেয়েছেন, ৭ জানুয়ারি বিএনপিকে কেন সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।

 

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে সমাবেশ করতে দেয় ডিএমপি।  বিরোধীদল জাতীয় পার্টিকে অনুমতি দেয় তারা। কিন্তু বিএনপি দীর্ঘদিন যাবত সমাবেশ করার অনুমতির জন্য গেলেও কেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না?’

সূত্র: বাংলা ট্রিবিউন