সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা, হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলা, হতাহতের আশঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আফ্রিকার দেশ সোমালিয়ার কোরিওলিত শহরস্থ একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির জঙ্গি সংগঠন আল শাবাব।

 

এতে প্রাথমিকভাবে হতাহতের খবর জানা না গেলেও ধারণা করা হচ্ছে এ হামলায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

এদিকে এ হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন আল শাবাব

সূত্র: বাংলা নিউজ