সদ্য প্রকাশিত
রাজনীতি

সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দলের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামীকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনকে কেন্দ্র করেই স্থায়ী কমিটির এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।’

 
বিএনপির দলীয় একটি সূত্র জানায়, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভূমিকা ও রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির নাম প্রস্তাবসহ বিভিন্ন বিষয়ে বিএনপির দলীয় অবস্থান নির্ধারণ করা হবে বৈঠকটিতে।
প্রসঙ্গত, চলতি বছরে এটি বিএনপির স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। এর আগে গত রবিবার (২৯ জানুয়ারি) এ বছরে বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন