সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

সোনার পদক জয়ী বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
সোনার পদক জয়ী বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

থাইল্যান্ডের ব্যাঙ্ককে এশিয়া কাপ আর্চারির (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে গত শুক্রবার সোনার পদক জিতেছে বাংলাদেশ। সাফল্যের শিখরে ওঠা আর্চারি দল আজ দেশে ফিরেছে।

দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাজয়ী আর্চারি দলকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ থেকে বিমানবন্দরে দলকে ফুল দিয়ে বরণ করে নেন সচিব মো. মাহবুব-উল-আলম।

এ সময় এশিয়া আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেছেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে সোনা জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢভাবে বিশ্বাস করি, আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরো উঁচুতে তুলে ধরবে।’

পরশু ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোরের ব্যবধানে হারায় হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদকে নিয়ে গড়া বাংলাদেশ দল।