সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক২৩ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
সৈয়দ আশরাফের ছোট ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন, গেজেটও হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান। তাই এই আসনে নতুন সাধারণ নির্বাচন হিসেবে গণ্য হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।