সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

সেলসে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সেলসে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে প্রাণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান প্রাণ। ‘সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে সারা দেশে এই নিয়োগ দেওয়া হবে

 

যোগ্যতা

স্নাতক বা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হওয়ার পাশাপাশি উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে ২৫ বছরের বেশি বয়সী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ন্যূনতম এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে নির্দিষ্ট ঠিকানায় সকাল ১০টায় উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের সদ্য তোলা দুই কপি ছবি, সব পরীক্ষা পাসের মূল সনদ, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ এবং জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে

 

বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

সূত্র: এনটিভি