সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবার আগে চাইব মা-বাবার স্থায়ী সুস্থতা। বয়স হলে মা-বাবা যেন সুস্থ থাকেন, এটা সব সন্তানেরই চাওয়া। তাঁরা যেন শেষ জীবনের অবকাশ উদযাপন করতে পারেন। বয়স হলে একের পর এক ছোট ছোট অসুস্থতা দেখা দেয়, যেগুলো তাঁদের দিনগুলো বিষিয়ে তোলে।
এর পরই চাইতাম মানুষ স্বীকৃতি পাক কেবল প্রাণী হিসেবে। মানুষের জন্য এই পৃথিবীর সব কাঁটাতার উঠে যাক। সেরাদের সেরা হওয়ার যুদ্ধ থেকে মানুষ মুক্তি পাক।
আমাদের ময়মনসিংহে এক চাচা প্রায়ই মজার ছলে বলতেন, ‘মরলে আর বাঁচন নাই।’ কথাটার মানে বুঝতাম না। একদিন তিনি আল্লাহর ডাকে দুনিয়ার মায়া ত্যাগ করলেন।









