সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অন্যান্য

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত

নিউজ ডেস্ক৬ মে ২০২৩১ মিনিট পড়া
সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক নিহত

সিল্কসিটি নিউজ ডেস্ক:

খুলনা নগরের খালিশপুরে শিশু পার্ক ও লাল হাসপাতালের পাশে নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গ্যাসের প্রতিক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে খালিশপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হচ্ছেন মো. নাজির হোসেন সরদার (২৫) ও সাদ্দাম হোসেন (২৭)।  নগরীর রায়েরমহল এলাকার বাসিন্দা।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির উল গিয়াস সংবাদ মাধ্যমে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি খালিশপুরের রোড নম্বর ১৯ প্লট নম্বর ১৩-এর বাসিন্দা তাওহিদুল ইসলামের বাড়িতে ঘটেছে। সেখানে নির্মানাধীণ একটি ভবনের সেফটিক ট্যাংকির ঢাকনা খুললে এই প্রতিক্রিয়া হয়।