আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি না দেখানোর সময়সীমা আরো তিন মাস বাড়াল বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত টাকা দিতে না পারলেও খেলাপি হবে না আর্থিক প্রতিষ্ঠানের কোনো গ্রাহক।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ব্যাংকের গ্রাহকদের জন্যও একই রকম সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

আগের নির্দেশনা অনুযায়ী ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি না দেখানোর কথা ছিল।
সূত্রঃ কালের কণ্ঠ








