
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
গেল সেপ্টেম্বরেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের একদল গবেষক। দেশটির ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন দাবি করেছেন। তাদের দাবি, ১৩ সেপ্টেম্বর ও ৭ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। গবেষকরা গাণিতিক অ্যালগোরিদম ব্যবহার করে করোনা ভাইরাসের স্ট্রেন বিশ্লেষণ করেছেন। তবে গবেষণাটি এখনো পিয়ার-রিভিউ করা হয়নি।

গবেষণাটির প্রধান লেখক পিটার ফ্রস্টার বলেন, অন্যান্যদের মধ্যে সংক্রমিত না হয়ে কয়েক মাস ধরে বাদুড় বা অন্যান্য প্রাণী; এমনকি মানুষের শরীরে ছিল ভাইরাসটি। কয়েক মাস আগে ভাইরাসটি মানুষের শরীরে আক্রমণ চালানোর জন্য নিজেই পরিবর্তন ঘটায়। এরপর ভাইরাসটি মানুষের শরীরে আক্রমণ চালায় ১৩ সেপ্টেম্বর ও ৭ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।
ফ্রস্টার বলেন, যদি আমাকে এই বিষয়ে কোনো কিছু বলতে বলা হয় তাহলে আমি বলব, করোনার মূল প্রাদুর্ভাব উহানের চেয়ে দক্ষিণ চীনে বেশি শুরু হয়েছিল। তবে প্রমাণ কেবল বাদুড়, সম্ভবত অন্যান্য সম্ভাব্য হোস্ট প্রাণী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চীনা হাসপাতালে সংরক্ষণ করা টিস্যুর নমুনার বিশ্লেষণ থেকে পাওয়া যায়।
পিটার ফ্রস্টার বলেন, এই জাতীয় গবেষণা প্রকল্প করোনার ট্রান্সমিশন কিভাবে হয়েছিল তা বুঝতে এবং আমাদের ভবিষ্যতে এরকম ভাইরাস ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচতে সহায়তা করবে।
সূত্রঃ সময়








