জাতীয়

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিরোজপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কুমারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন কুমারখালী গ্রামের মো. আলমের ছেলে শামিম (২৭) ও একই গ্রামের হাওলাদারের ছেলে আবদুল আলিম (৩০)।

স্থানীয়রা জানান, সকালে ওই সেপটিক ট্যাংকে নামেন রাজমিস্ত্রি শামিম ও আলিম। কিছুক্ষণ পরই তারা ট্যাংকের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

সূত্র: রাইজিংবিডি