সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

সৃষ্টির উদ্মাদনায় পাগল হলে বিজ্ঞানী হিসেবে খ্যাত হব-ফারুক চৌধুরী

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
সৃষ্টির উদ্মাদনায় পাগল হলে বিজ্ঞানী হিসেবে খ্যাত হব-ফারুক চৌধুরী

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহী-১আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন,“ আমরা প্রতিনিয়ত যে জিনিস গুলো ফেলে দিচ্ছি সেগুলো নিয়ে আমরা নিজেরা যদি চর্চাকরি তাহলে সৃষ্টির নেশা সৃষ্টি হবে। যখনি আমরা নতুন কিছু সৃষ্টি করা নেশাতে পরিণত করতে পারব এবং সৃষ্টির উদ্মাদনায় নিজেকে পাগল করে ফেলতে পারব, তখন আমরা জ্ঞানের উপরের স্তরের মানুষ হয়ে যেতে যাব এবং বিজ্ঞানী হিসেবে খ্যাত হব।

 
সিসিবিভিও রাজশাহী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায়  শনিবার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর এলাকার কাকন হাট ফাজিল মাদ্রাসায় দিন ব্যাপি বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

05
তিনি আরও বলেন, ছোট সৃষ্টির ফলে যখন আনন্দ উপভোগ করতে পারব তখন ঠিকই একদিন বড় সৃষ্টি করে ফেলব। আগে আমাকে ছোট সৃষ্টি করতে হবে। বিজ্ঞান মেলায় বিজ্ঞান মনস্ক মানুষ ও ভালো জ্ঞানের মানুষের উপস্থিতি বাড়তে হবে।

 
সকাল ১০ টায় অনুষ্টিত বিজ্ঞান মেলায় দ্যা স্টার বিজ্ঞান ক্লাবের দলনেতা এসএম শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় উপস্থিত ছিলেন, কাকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, কাকনহাট পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, রিশিকুল ইউপি চেয়রম্যান শহিদুল ইসলাম, সিসিবিভিও নির্বাহী পরিচালক সারোয়ার-ই-কামাল, কাকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব,সিসিবিভিও প্রকল্প সমন¦ন কারি নিরারুল ইসলাম নিরব প্রমুখ।

04
এর আগে মেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন হয়ে একটি র‌্যালি বের হয়ে কাকনহাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেলার ৩৫ টি স্টল পরিদর্শন করেন।
স/শ