সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
বিচিত্র

সূর্য ছাড়া ৬৫ দিন!

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
সূর্য ছাড়া ৬৫ দিন!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জানালা খুলে নরম রোদ ঘরে না ঢুকে যদি স্যাঁতস্যাঁতে অন্ধকার আবহাওয়া দেখেন, তাহলে মনটা নিশ্চয়ই একটু বিষণ্ণ হয়ে যায়? আর টানা কয়েকদিন এমন হলে তো রীতিমতো বিরক্ত লাগে। তাহলে ভেবে দেখুন তো, ৬৫ দিন সূর্য যদি দেখা না দেয় তাহলে কেমন লাগতে পারে!

হ্যাঁ, আলাস্কার উকিয়াগভিক শহরের মানুষের এমন দিন কাটাতে হবে। কারণ শহরটিতে সূর্য দেখা যাবে না ৬৫ দিন।

যুক্তরাষ্ট্রের নর্দার্ন আলাস্কার উকিয়াগভিক শহরটির বহুল প্রচলিত নাম ব্যারো। এই শহরের মানুষ অধির আগ্রহ অপেক্ষা করছে ২৩ জানুয়ারির জন্য। কারণ শহরটিতে সূর্যের দেখা মিলবে এদিন। ততদিন পর্যন্ত শহরে চব্বিশ ঘণ্টাই রাত থাকবে। শহরে শেষবারের মতো সূর্য উঠেছে গত রবিবার।

বিষয়টিকে বলা হয় ‘পোলার নাইট’। ‘পোলার সার্কেল’ এর আওতাভুক্ত স্থানে শীতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সূর্য দেখা দেয় না ‘পোলার নাইট’-এ।

উকিয়াগভিকের ৪৪০০ অধিবাসী অবশ্য ‘পোলার নাইট’ বিষয়টির সাথে অভ্যস্ত। মে মাস থেকে ৮০ রাত দেখবেনা এই শহরবাসী। কারন ৮০ দিন পর্যন্ত সূর্যাস্ত হবে না শহরটিতে।