মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২৬টির এবং অপরির্বতিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার।
মঙ্গলবার সকাল সাড় ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ফুওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মিরাকেল ইন্ডাস্ট্রি, ইয়াকিন পলিমার, সী পার্ল, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও দেশবন্ধু পলিমার।

এরআগে আজ লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৫১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ২৭টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে চারটি এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানি শেয়ারের দর।









