লাইফ স্টাইল

সুস্বাদু দুধ পুলি পিঠা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শীতের আমেজ এখন প্রকৃতিজুড়ে। মজার মজার পিঠা খাওয়ার এই তো সময় ! ছুটির দিনে নিজেই তৈরি করে ফেলতে পারেন দুধ পুলি পিঠা। ছোট বড় সবাই পছন্দ করবেন ।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

চালের আটা- ২ কাপ

পানি- ৪ কাপ

তেল- ৩ চা চামচ

চিনি- ৪ চা চামচ

নারিকেল কুচি- ১ কাপ

লবঙ্গ- ২টি

এলাচ- ৫টি

গুড়- আধা কাপ

দুধ- ২ লিটার

 

প্রস্তুত প্রণালী :

প্যানে পানি গরম করে ২ চা চামচ চিনি ও ১ চা চামচ তেল দিন। চিনি গলে গেলে চালের আটা দিয়ে নাড়ুন। পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। ডো তৈরি হলে চুলা থেকে পাত্র নামিয়ে ঠাণ্ডা করুন। অন্য পাত্রে তেল গরম করে লবঙ্গ, এলাচ এবং নারিকেল দিন। ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন। গুড় দিয়ে গলে না যাওয়া পর্যন্ত নাড়ুন। আরও ৫ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন চুলা থেকে। ডো হাত দিয়ে গোল করে পুরির মতো আকৃতি বানান। ওপরে নারিকেলের মিশ্রণ দিয়ে ভাঁজ করে আটকে নিন। স্টিম দিন ৩-৪ মিনিট। দুধ ঘন করে জ্বাল দিয়ে চিনি মেশান। পিঠা দিয়ে দিন দুধে। কয়েক মিনিট চুলায় মৃদু আঁচে রেখে নামিয়ে ফেলুন পাত্র। পরিবেশন করুন মজাদার দুধ পুলি পিঠা।

সূত্র: অনলাইন