সিল্কসিটিনিউজ ডেস্ক:
মাছের রাজা ইলিশ । খেতে যেমন সুস্বাদু ঘ্রাণ ও তেমন মনভুলানো । অনেক ভাবে ইলিশ রান্না করা যায় । আজ আপনাদের জন্য নিয়ে এলাম জিরা ইলিশ রান্নার সহজ রেসিপি ।

উপকরণ :
– ইলিশ মাছ ৪ টুকরা
– জিরা বাটা ১ চা চামুচ
– টমেটো কুচি ১ টা
– মরিচ গুঁড়া ১ চা চামুচ বা স্বাদ মত
– হলুদ গুঁড়া ১/২ চা চামুচ
– শুকনা মরিচ ২-৩ টি
– কাঁচা মরিচ ৩-৪ টি
– লবন স্বাদ মত
– কালি জিরা ১ চিমটি
– সরিষার তেল প্রয়োজন মত
প্রণালী :
ইলিশ মাছ গুলোতে সামান্য হলুদ ও লবন মাখিয়ে হালকা ভেজে নিতে হবে, চাইলে মাছ না ভেজেও রান্না করা যাবে।এবার একই তেলে কালি জিরা ও শুকনা মরিচ ফোরন দিয়ে একে একে জিরা বাটা,মরিচ গুঁড়া,হলুদ গুঁড়া,লবন,টমেটো কুচি ও পরিমান মত পানি দিয়ে ঢেকে কিসুক্ষন রান্না করে নিতে হবে।এরপর মাছ ও কাঁচা মরিচ দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে, প্রয়োজনে আরো পানি দিতে হবে। রান্না শেষে ইচ্ছে করলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে।
সূত্র: অনলাইন









