সদ্য প্রকাশিত
লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই : অধ্যক্ষ সেলিম ভূঁইয়া কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ২৮৮ পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
মিডিয়ার সংবাদ

সুসানে গীতি প্রথম নারী মেজর জেনারেল হওয়ায় রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০১৮১ মিনিট পড়া
সুসানে গীতি প্রথম নারী মেজর জেনারেল হওয়ায় রাজশাহী প্রেসক্লাবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী হিসেবে রাজশাহীর মেয়ে ডা. সুসানে গীতি মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। ডা. সুসানে গিতি মহান মুক্তিযুদ্ধে শহীদ মো. খলিলুর রহমানের মেয়ে। তাঁর বড় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান।

সোমবার রাতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যৌথ বিবৃতিতে বলেন, ‘রাজশাহীর মেয়ে এবং শহীদ পরিবারের সদস্য সশস্ত্র বাহিনীর ইতিহাসে সর্বপ্রথম নারী হিসেবে মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় আমরা গর্বিত। নারী সমাজের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আমরা তাঁর পেশাগত জীবনের সর্বাঙ্গিক সাফল্য কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বিশ্বব্যাপী তাঁর যোগ্যতা, দক্ষতা, কর্মনিষ্ঠা ও সততার মধ্য দিয়ে মর্যাদার উচ্চশিখরে আসীন হয়েছেন। তেমনিভাবে ডা. সুসানে গীতি তাঁর কর্মের মাধ্যমে রাজশাহীবাসী তথা নারীসমাজের মুখ উজ্জ্বল করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

স/শা