সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

সুষ্ঠু পরিবেশে নির্বাচনে আশাবাদী ব্রিটিশ হাইকমিশনার

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
সুষ্ঠু পরিবেশে নির্বাচনে আশাবাদী ব্রিটিশ হাইকমিশনার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।

আজ শুক্রবার মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. তোফায়েল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্লেক এ আশাবাদ ব্যক্ত করেন।

হাইকমিশনার বলেন, ‘আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছেন। তবে নির্বাচনে সব ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

প্রশাসনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা জানানো হয়েছে এবং ‘আমরা’ তাতে আশাবাদী বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার।

অ্যালিসন ব্লেক বলেন, ‘নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছেন কি-না। সেই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। বৈঠক সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা জানানো হয়েছে। আমরা তাতে আশাবাদী।’