ধর্ম

সুষ্ঠুভাবে হজ্ব পালন করতে সরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছে: পলক

নিউজ ডেস্ক৩০ জুন ২০১৮১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সুষ্ঠ ভাবে হজ্ব পালন করতে সরকার সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছে। এজন্য ওয়েব সাইটের পাশাপাশি দূতাবাসে হটলাইন খোলা হয়েছে। যাতে করে কেউ সমস্যায় পড়লে দূতাবাসে ফোন করে সমাধান করতে পারে। শনিবার দুপুরে নাটোরের সিংড়ায় হজগমনকারীদের বিদায় সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিংড়া আরাফাতি কল্যান পরিষদের আয়োজনে সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে হাজী সমাবেশে আরো বক্তব্য দেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, আরাফাতি কল্যান পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার সাদতসহ অন্যান্যেরা। পরে হজে গ্রমনকারীদের জায়নামাজ, টুপি এবং তজবি তুলে দেন প্রতিমন্ত্রী। এবার নাটোরের সিংড়া উপজেলা থেকে ২৭২জন ব্যক্তি হজ্জ পালন করতে যাচ্ছেন।

স/শা