নিজস্ব প্রতিবেদক :
সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুত কেন্দ্র ও জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা কমিটির প্রচারপত্রের ৮ নম্বর স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর।
শনিবার বিকেল চারটায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পূনরায় দলীয় কার্যালয়ের এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সম্পাদক ম-লীর সদস্য অ্যাড এন্তাজুল হক বাবু। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদক ম-লীর সদস্য অ্যাড আবু সাঈদ, নগন কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনিরুদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মনিরুজ্জামান মনির, যুবমৈত্রী রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল প্রমুখ্ সভা পরিচালনা করেন যুবনেতা শামীম ইমতিয়াজ সুমন।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা কমিটির প্রচারপত্রের ৮ নম্বর স্লোগান উল্লেখ করেছে “উন্নয়নের নামে বাংলাদেশকে ভারত ও চীনের ডাস্টবিন বানানো চলবে না” ও রাশিয়া, চীন, ভারতকে মার্কিন সাম্রাজ্যবাদের সাথে তুলনা করার প্রতিবাদ করেন। সুন্দরবন রক্ষায় কোন বিকল্প নাই। সুন্দরবন উজাড় করে আমরা বিদ্যুত কেন্দ্র চাই না। সুন্দরবন না থাকলে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে।
তারা বলেন, রাশিয়া, চীন ও ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগীতা করেছিলো। জাতীয় কমিটির স্লোগান রাজনৈতিক স্লোগান। এ রাজনৈতিক স্লোগান ব্যবহার করে জাতীয় কমিটি কার স্বার্থ রক্ষা করছে তা পরিষ্কার করেতে বলে বক্তারা।
বক্তারা আরো বলেন, আগামী ২৬ নভেম্বরে ঢাকায় জাতীয় কমিটির মহাসমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থাকবে না তবে জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির জন্মলগ্ন থেকে আছে এবং ভবিষৎতে থাকবে।
স/শ










