বিজ্ঞান ও প্রযুক্তি

সুন্দরবনের মধু পৌঁছে যাবে ঘরে

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মধুর গুণাবলীর কথা আমাদের অজানা নয়। কিন্তু ব্যস্ত এই নগরীতে খাঁটি মধুসহ প্রাকৃতিক পণ্য পাওয়া কষ্টকর।

সুন্দরবনের এমন খাঁটি মধু দেশজুড়ে সরবরাহ করতে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্লাটফর্ম সাতক্ষীরামার্ট ডটকম। সাতক্ষীরামার্ট ডটকম থেকে সুন্দরবন থেকে সংরক্ষণ করা খাঁটি মধু ঘরে বসেই কিনতে পারবেন ক্রেতারা।

নতুন এই ই-কমার্স সাইট থেকে মধুর পামাপাশি সরিষার তেল, ঘি কিনতে পারবেন ক্রেতারা। পণ‌্যের মান সংক্রান্ত অভিযোগে কোনো প্রশ্ন ছাড়াই সম্পূর্ণ মূল্য ফেরতের নিশ্চয়তাও দেবে সাতক্ষীরামার্ট।

সাতক্ষীরামার্টের উদ্যোক্তা শেখ মোস্তাফিজুর রহমান ফয়সাল জানান, নগর জীবনে খাঁটি মধু পাওয়া খুবই কষ্টকর কাজ। তাই উন্নতমানের মধুসহ প্রাকৃতিক পণ্যের খাঁটি মানের নিশ্চিয়তা দিতেই সাতক্ষীরামার্টের পথ চলা।

সরাসরি সাতক্ষীরার সুন্দরবনের বিশ্বস্ত মৌয়াল থেকে সংগ্রহ করে তা সরবরাহ করা হয় বলে জানান সাতক্ষীরা মার্টের সহ-উদ্যোক্তা ইব্রাহিম খলিল।

বর্তমানে সাতক্ষীরামার্টে মধু ও সরিষার তেল ও ঘি অনলাইনে কিনতে পারবে ক্রেতারা। পরবর্তীতে চিংড়ি মাছ, হস্তশিল্প, সাতক্ষীরার মাছ, তাজা ফলমূল ইত্যাদি বিক্রি করা হবে বলে জানায় উদ্যোক্তারা।