লাইফ স্টাইল

সুজি দিয়ে তৈরি করুন মজাদার রসবড়া

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কম ঝামেলা আর অল্প সময়েই নাস্তা তৈরি করতে চাচ্ছেন ? তাহলে আজই তৈরি করতে পারেন রসবড়া । এর জন্য চালের গুড়োরও দরকার নেই । সুজি দিয়েই বানানো যায় এই মজাদার পিঠাটি।

 

চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি…

 

উপকরণ :

ডিম ৪টি,
সুজি আধা কাপ,
এলাচি গুঁড়া সামান্য,
চিনি আধা কাপ,
গুঁড়া দুধ আধা কাপ।

 

সিরার জন্য :

চিনি ২ কাপ,
পানি ৩ কাপ,
দারুচিনি ২ টুকরা।

প্রণালি :

সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তেল গরম করে টেবিল-চামচে করে বড়ার গোলা তেলে ছাড়তে হবে। বাদামি রং করে ভেজে গরম সিরায় দিয়ে বড়াগুলো তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। ব্যস তৈরি হয়ে গেল মজাদার রসবড়া ।

সূত্র: অনলাইন