সুজির হালুয়া:
👉উপকরণ
চিনি হাফ কাপ,ঘি দুই চামচ
সয়াবিন তেল ৩চামচ থেকে ৪চামচ
আমন্ড বাদাম ও কাজু বাদাম কুচি ও কিসমিস
কেওড়া জল ১ চামচ,
১/২ চামচ অরেঞ্জ ফুড কালার

👉 প্রস্তুত প্রণালী
👉 প্রথমে গ্যাস এর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে সুজি টা ভালো করে ভেজে নিন।
👉 সুজি টা ভালো করে ভাজার পর চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে, জল দিয়ে নেড়ে নিয়ে, আমন্ড, কাজু কুচি, কিশমিশ ও কেওড়া জল দিয়ে ভালো করে নেড়ে নিন। অল্প একটু ফুড কলার মিশিয়ে দিয়ে , সুজির জল টা ভালো করে টেনে আসলে চুলা থেকে নামিয়ে নিন।
👉 একটা পাত্রে ঘি ব্রাশ করে সুজির হালুয়া টা ঢেলে এবারে পাত্রটি নরমাল ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে সুজির হালুয়ার উপর থেকে অল্প কাজু ও বাদাম কুচি ছড়িয়ে ইচ্ছা মতো সেপ দিয়ে পিস পিস করে কেটে নিয়ে পরিবেশন করুন।









