সিল্কসিটিনিউজ ডেস্ক :
সুজির শাহী লেয়ার হালুয়া:
👉উপকরণ
দেড় লিটার তরল দুধ জ্বাল করা
দেড় কাপ সুজি
দেড় কাপ চিনি
১চা চামচ কমলা রঙের ফুড কালার
১চা চামচ সবুজ ফুড কালার
১টা তেজপাতা
২ টা এলাচ
২টে ঘি
১চা চামচ গোলাপ জল
কিছু পেস্তা ও কাজুবাদাম কুচি

👉 প্রস্তুত প্রণালী
👉 প্রথমে একটি কড়াইতে শুকনো সুজি নেড়েচেড়ে ভেজে নিন, খেয়াল রাখবেন যাতে সুজি পুড়ে না যায়।এবারে সুজি ভাজা হয়ে গেলে এতে দেড় লিটার তরল দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন,যাতে সুজি দলা না পাকে যায়।
এবারে এলাচ ও তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নিন।সুজি ঘন হয়ে এলে ২ টি পাত্রে ২ ভাগ করে নিন। একটি তেল কমলা রঙের ফুড কালার ও আরেকটিতে সবুজ ফুড কালার মিশিয়ে অনবরত নেড়ে মিশিয়ে নিন।এই সময় চুলার আঁচ লো রাখবেন।
👉 এবারে দুই কালারের সুজির মধ্যে ১ টেবিল চামচ করে ঘি ও ১/২চা চামচ করে গোলাপ জল দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবং সব শেষে তেজপাতা ও এলাচ তুলে নিন।
👉এবারে একটি বাটি বা মোল্ডে যেটা তে সুজির লেয়ার করেবন তাতে সামান্য ঘি ব্রাশ করে নিয়ে,প্রথমে কমলা রং এর সুজি,তারপর সবুজ রঙের সুজি তারপর আবার কমলা সুজি দিয়ে হাত দিয়ে চেপে চেপে প্লেইন করে এটা ১ঘন্টার জন্য নরমাল ফ্রীজে রেখে দিন,জমাট বাঁধতে। এবার ১ ঘণ্টা বাদে ফ্রিজে থেকে হালুয়া বের করে নিয়ে, একটু ঠাণ্ডা করে নিন, তারপর পিস পিস করে কেটে নিয়েই পরিবেশ্ন করুন।









