লাইফ স্টাইল

সুজির লাড্ডু রেসিপি

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুজির লাড্ডু রেসিপি
উপকরণ:
সুজি- ১ কাপ
ঘি- পরিমাণমতো
নারকেল কোরা- ১/২ কাপ
কাজু- ১ চা চামচ
কিশমিশ- ১ চা চামচ
পেস্তা- ১ চা চামচ
আমন্ড- ১ চা চামচ
দুধ- সামান্য
চিনি- আধ কাপ
এলাচ গুঁড়ো- ১ চিমটি

প্রণালী:
শুকনো ফলগুলি আগে ভেঙে নিন। তাতে স্বাদ ভালো হয়। কড়াইয়ে ঘি গরম করে কাজু, কিশমিশ, পেস্তা, আমন্ড একে একে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
কড়াইয়ে ফের ঘি গরম করে তাতে সুজি দিয়ে ভালো করে ভাজতে থাকুন। কম আঁচে সুজি ক্রমাগত নাড়তে থাকবেন। না হলে পুড়ে যাবে।
ভাজা সুজির সুগন্ধ বের হলে এবং সুজি সোনালি হয়ে একটু ছাড়া ছাড়া হয়ে গেলে তাতে নারকেল কোরা দিয়ে ফের নাড়তে থাকুন।এক থেকে দুই মিনিট কম আঁচে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিন। নামিয়ে রাখুন কড়াই। ঘরের তাপমাত্রায় মিশ্রণটি ঠান্ডা করে নিন।
এ বার আধকাপ চিনি ব্লেন্ডারে গুঁড়িয়ে নিন।

চিনি মিহি হয়ে গেলে তার মধ্যেই সুজি-নারকেলের মিশ্রণ দিয়ে ফের ব্লেন্ড করুন। দেখবেন সমস্ত মিশ্রণ মিহি হয়ে গেছে।এ বার একটি থালায় এই মিশ্রণটি নিন। তাতে কাজু, কিশমিশ, বাদাম এবং ঘি নিয়ে ভালো করে ময়ান দিন। প্রয়োজনে এতে সামান্য দুধ দিন।
ভালোমতো একটি ডো তৈরি হয়ে গেলে তা থেকে লাড্ডুর মতো লেচি কেটে গোল পাকিয়ে নিন।