সিল্কসিটিনিউজ ডেস্ক :
গুঞ্জনটা চলছিল বেশ আগে থেকে। এবার নিজেই সুখবরটা দিলেন ক্যাটরিনা কাইফ। জানালেন, মা হতে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে বাবা হবেন ভিকি কৌশল।
গতকাল ইনস্টাগ্রামে দুজনে যৌথভাবে একটি পোস্ট দিয়েছেন। একটি ছবির ফ্রেম ধরে আছে দুটি হাত, আর সেই ফ্রেমে রয়েছেন ভিকি-ক্যাট। ক্যাটরিনার বেবি বাম্পে হাত রেখে সন্তানকে অনুভবের চেষ্টা করছেন ভিকি। আদুরে এ ছবির সঙ্গে তাঁরা লিখেছেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমরা জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি।

’ পোস্টটি দেখে ভীষণ আনন্দিত বলিউডের অন্য তারকা ও ভিকি-ক্যাটের ভক্তরা। অক্ষয় কুমার, ম্রুনাল ঠাকুর, তৃপ্তি দিমরি, শর্বরী ওয়াগ, আলী ফজল, জাহ্নবী কাপুর, রাজকুমার রাওসহ অনেকেই হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। মাত্র পাঁচ ঘণ্টায় পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়ে যায় ৪০ লাখ। প্রসংগত, ভিকি ও ক্যাটরিনা বিয়ে করেছেন ২০২১-এর ডিসেম্বরে।









