সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সুইসাইড নোট লিখে কলেজ শিক্ষিকার আত্মহত্যা

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
সুইসাইড নোট লিখে কলেজ শিক্ষিকার আত্মহত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনায় ইস্মিতা মণ্ডল (৩১) নামের এক কলেজ শিক্ষিকা আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের বয়রার (২৫০ বেড হাসপাতালের কাছে) ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে।

সুইসাইড নোটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার পোস্টমর্টেম করো না। আমার মরদেহের যে অঙ্গগুলো কাজে লাগে তা আমি ২৫০ বেড হাসপাতালে দান করে গেলাম। আমার টাকা-পয়সাগুলো মাকে দিয়ে গেলাম। তার ঋণ পরিশোধ করার ক্ষমতা আমার নেই। ইতি তোমার অবাধ্য মেয়ে। বি. দ্র. শান্ত মাথায় মৃত্যুর পথ বেছে নিলাম। সবাইকে ক্ষমা করে গেলাম। ‘

জানা গেছে, নিহত ইস্মিতার সঙ্গে একই ভাড়া বাড়িতে থাকেন তার বোন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স সুস্মিতা মণ্ডল। রাত ৮টার দিকে সুস্মিতা বাড়িতে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইস্মিতার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরো জানা গেছে, ইস্মিতা খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা গ্রামের অশ্মিনী মণ্ডলের মেয়ে। তিনি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শরীর চর্চা বিভাগের শিক্ষিকা।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সুইসাইড নোট থেকে ধারণা করা হচ্ছে, ইস্মিতা আত্মহত্যা করেছেন।